ডাঁটা আলু পোস্ত (Danta aloo posto recipe in Bengali)

Poulami Sen @cook_18123741
ডাঁটা আলু পোস্ত (Danta aloo posto recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সজনের ডাঁটা আর আলু পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।
- 2
কড়াইতে সাদাতেল গরম করে বড়ি ভেজে নিয়ে তাতে আরো কিছু পরিমাণ তেল দিয়ে পাঁচফোঁড়ন আর চেরা কাঁচালঙ্কা ফোঁড়ন দিয়ে তাতে আলু দিয়ে হালকা আঁচে ভেজে নিয়ে তারপর ডাঁটা দিয়ে ভাজতে হবে।
- 3
বেশ ভাজা হলে তাতে স্বাদমতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণমতো জল দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে হবে ।
- 4
তারপর তাতে সরষে বাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।
- 5
ডাঁটা এবং আলু সেদ্ধ হয়ে গেলে তাতে পরিমাণমতো চিনি ও ভাজা বড়ি দিয়ে মিশিয়ে গামাখা মতো হয়ে আসলে নামিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14679691














মন্তব্যগুলি (4)