রান্নার নির্দেশ
- 1
ওটস্ খিচুড়ি রান্নার জন্যে প্রথমে ওটস্ ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে।ডাল ও রান্নার আগে পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
- 2
রান্নার হাড়ি চুলায় বসিয়ে অলিভ অয়েল/ভেজিটেবল অয়েল দিতে হবে।এরপর এতে আস্তজিরা,তেজপাতা, এলাচ ও দারুচিনির ফোড়ন দিতে হবে।এরপর পেয়াজকুচি দিয়ে একটু ভেজে নিতে হবে।
- 3
এরপর এতে আদাবাটা ও রসুনবাটা দিয়ে একটু ভাজতে হবে।এরপর হলুদগুড়া, মরিচগুড়া, ধনেগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে।ভালো করে মশলা কষাতে হবে।এতে আধা কাপ পানি দিয়ে মশলা কষিয়ে নিতে হবে।
- 4
এরপর এতে ডাল ও সবজি দিয়ে একটু কষিয়ে নিতে হবে।এক কাপ পানি দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে।
- 5
ডালটা প্রায় সিদ্ধ হয়ে এলে এতে ওটস্ মিশিয়ে নিতে হবে।এতে আরো আধা কাপ পানি দিয়ে নেড়ে নিতে হবে।খিচুড়ি ঘন হয়ে এলে কাচামরিচ ফালি ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।পরিবেশনের সময় টমেটো দিয়ে ফুল তৈরী করে পরিবেশন করুন।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি