সবজির নরম খিচুড়ি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চাল,ডাল ধুয়ে নিতে হবে।সবজিগুলো কেটে টুকরো করে নিতে হবে।
- 2
রান্নার হাড়ি চুলায় বসিয়ে গরম হলে এতে তেল দিতে হবে।এরপর এতে তেজপাতা দিয়ে একটু ভেজে পেয়াজ কুচি দিতে হবে।পেয়াজ ভেজে বাদামি রং এর হয়ে আসলে এতে আদাবাটা, রসুনবাটা দিয়ে নাড়তে হবে।এরপর হলুদগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে মশলা কষিয়ে ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিতে হবে।
- 3
এরপর চাল,ডাল মশলায় কষিয়ে সবজিগুলো দিয়ে দিতে হবে।ভালো করে নেড়ে পরিমাণ মতো পানি দিতে হবে।এর ঢেকে রান্না করতে হবে ২০ মিনিট।
- 4
মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেনো তলায় পুড়ে না যায়।
- 5
খিচুড়ির পানি শুকিয়ে আসলে কাচামরিচ ফালি দিয়ে নামিয়ে নিতে হবে।এই খিচুড়ি সকল বয়সি মানুষের জন্যে খুবই স্বাস্থ্যকর।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14690398








মন্তব্যগুলি (2)