কৈ মাছের ঝাল ভাতুরি
গর্বিত বাংগালি কনটেস্ট
একটা মজাদার খাবার
রান্নার নির্দেশ
- 1
চাল ধুয়ে একটা পাতালে পানি লবণ ও সরিষার তেল দিয়ে ভাত রান্না করতে হবে
- 2
একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে নাড়তে হবে কিছুক্ষণ পর পেঁয়াজ বাদামি রং হলে এর মধ্যে আদা বাটা, জিরা বাটা ও শুকনো মরিচ বাটা দিয়ে নাড়তে হবে কষানো হলে কৈ মাছ গুলো দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে
- 3
এবার চাল কিছু টা সিদ্ধ হয়ে গেলে পানি থাকা অবস্থায় লাউ পাতা বিছিয়ে দিতে হবে, ঢেকে কিছু ক্ষণ রাখতে হবে, পাতা টা যাতে সিদ্ধ হয়,
- 4
এরপর পাতার উপর কৈ মাছ বিছিয়ে দিতে হবে,আবার কিছু পাতা মাছের উপর বিছিয়ে দিতে হবে (অপসনাল)
- 5
এবার,কিছু কাঁচা মরিচ ফালি দিয়ে,পাতিলের ঢাকনা দিয়ে হালকা তাপে কিছুক্ষণ ভাপ দিয়ে নামিয়ে পরিবেশন করুন,পরিবেশনের আগে মাছ গুলো একটা আলাদা প্লেটে তুলে রাখলে মাছ ভাংগবে না
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14691165












মন্তব্যগুলি