ছানার তৈরি সন্দেশ🌱 (Chanar tairi sandesh recipe in Bengali)

#শিবরাত্রির
ছানার তৈরি সন্দেশ🌱 (Chanar tairi sandesh recipe in Bengali)
#শিবরাত্রির
রান্নার নির্দেশ
- 1
প্রথমে 1 লিটার দুধ কে ভালো করে গরম করে তার পর গ্যাস বন্ধ করে 2 মিনিট পর5 টা পাতি লেবুর রস দিয়ে ছানা করেছি,তাতে ছানা টা নরম হয়েছে
- 2
ছানা টা কে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে
- 3
জল ঝরিয়ে নেওয়ার পর ছানাটাকে একটা প্লেটের মধ্যে বের করে রাখতে হবে
- 4
প্লেটের মধ্যে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে হাতের তালুর সাহায্যে
- 5
ছানা খুব ভালোভাবে মাখা হয়ে গেল তারমধ্যে গুঁড়ো করে রাখা চিনি টাকে মাখতে হবে
- 6
ছানা ও চিনি খুব ভালো ভাবে মাখা হয়ে গেলে এবার ওই মিশ্রণ টিকে একটা ফ্রাইং প্যান এর মধ্যে রেখে তাতে কনডেন্সড মিল্ক খুব ভালোভাবে মাখতে হবে
- 7
এবার ওই মিশ্রণ টিকে ইনডাকশন ওভেন এ বসিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে,যতক্ষণ ছানা টা খুব ভালোভাবে ফ্রাইং প্যান থেকে উঠে না আসে
- 8
আমি আবার থেকে একটা প্লেটের মধ্যে 1 চা চামচ ঘি মাখিয়ে রাখে দিয়েছিলাম,এবার তার মধ্যে ছানা টাকে সমান ভাবে নামিয়ে 30 মিনিট এর জন্য ঠান্ডা হতে দিলাম
- 9
এবার ঠান্ডা হয়ে গেলে আমি চৌকো shape করে কেটে আমন্ড ও কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি