সুজির হালুয়া (soojir halwa recipe in Bengali)
#শিবরাত্রির
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইতে ঘি গরম করে তাতে তেজপাতা দিয়ে তারপর তাতে সুজি দিয়ে লাল করে ভাজতে হবে ফ্লেম লো আর হাই করে যাতে পুড়ে না যায় ।।
- 2
এরপর লাল করে ভাজা হয়ে গেলে তাতে একটু নুন ও পরিমাণ মত চিনি দিয়ে একটু নেড়েচেড়ে পরিমাণ মত দুধ ও জল দিতে হবে যাতে সুজি টা সেদ্ধ হয়, দানা দানা না থাকে । ঘি বেশী দিলে সুজি খুবই ঝুরঝুরে হবে আর হালুয়া তে ঘি বেশী লাগে।।
- 3
এবার সুজি টা একটু পাতলা থাকতে নামিয়ে ছোট এলাচ গুঁড়ো ওপরে ছড়িয়ে নেড়েচেড়ে দিলেই রেডি সুজির হালুয়া । উপোস এর দিন এই হালুয়া লুচি দিয়ে খাওয়া যায় আবার ঠাকুরের ভোগেও দেওয়া হয় । সুজি যতো ঠান্ডা হবে ততই শুকনো আর ঝুরঝুরে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14710665










মন্তব্যগুলি (3)