নলেন গুড়ের রসগোল্লা (nolen gurer rosogolla recipe in Bengali)

#শিবরাত্রির
শিবরাত্রির দিন সারাদিন উপোস করে থাকার পরে তেমন কিছু খেতে ইচ্ছে করে না। তাই আগের দিন নলেন গুড়ের রসগোল্লা বানিয়ে রেখে দিয়ে পুজোর পরে সরবত আর রসগোল্লা খেয়ে উপবাস ভঙ্গ করা যেতে পারে।

রান্নার নির্দেশ
- 1
ছানা টাকে হাতের তালুর হালকা চাপে প্রায় ৮ মিনিট মতো মাখতে হবে। এমন ভাবে মাখতে হবে যাতে ছানা টা প্লেটে বা হাতে লেগে না থাকে। এবার হাত দিয়ে আটার লেচি মতো লম্বা করে নিয়ে ছোটো ছোটো লেচির মতো কেটে নিতে হবে। হাতের তালুতে রেখে গোল বলের আকারে গড়ে নিতে হবে।
- 2
খেজুরের গুড় টুকরো করে কেটে নিতে হবে। এবার জলে চিনি,
ছোটো এলাচ আর গুড় মিশিয়ে একসঙ্গে ফোটাতে হবে। - 3
খুব ভালো করে ফুটে উঠলে একটা একটা করে বল দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।
- 4
৩০ মিনিট পুরো আঁচে রসগোল্লা রান্না হতে দিতে হবে। রসগোল্লা ফুলে সাইজে ডবলের থেকেও বড়ো হয়ে যাবে।এবার গ্যাস অফ করে ৬ থেকে ৭ ঘন্টা রসে ভিজতে দিতে হবে। হয়ে গেল তৈরি পারফেক্ট নলেন গুড়ের রসগোল্লা।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)