ব্রেড কর্ন লা জবাব (Bread Corn La Jawbab Recipe in Bengali)

#শিবরাত্রির
শিবরাত্রির উপোষের পরে সবাই মিষ্টি খায়,, কিন্তু এখন অনেকেই মিষ্টি পছন্দ করে না,, তাই আমি বানিয়ে ফেললাম এই দারুন টেস্টি ঝাল ঝাল স্ন্যাক্স।।
ব্রেড কর্ন লা জবাব (Bread Corn La Jawbab Recipe in Bengali)
#শিবরাত্রির
শিবরাত্রির উপোষের পরে সবাই মিষ্টি খায়,, কিন্তু এখন অনেকেই মিষ্টি পছন্দ করে না,, তাই আমি বানিয়ে ফেললাম এই দারুন টেস্টি ঝাল ঝাল স্ন্যাক্স।।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ক্যাপ্সিকাম,, বিনস্,, গাজর,, টমেটো,, ব্রোকোলি,, সব তরকারি গুলো ছোট ছোট করে কেটে ধুয়ে রাখতে হবে।১/২ কাপ কর্ন ধুয়ে তরকারির সাথে মিশিয়ে ও জল মিশিয়ে প্রেস্টিজ কুকারে সেদ্ধ করে নিতে হবে।
- 2
এরপরে একটা নন্ স্টিক প্যান গ্যাসে বসিয়ে প্যান গরম হলে তাতে ২ চামচ ঘি দিয়ে তাতে ব্রেড গুলো হাত দিয়ে ছিড়ে ছোট ছোট টুকরো করে ব্রাউন করে ভেজে নিলাম এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে একটা প্লেটে রেখে দিলাম।
- 3
এরপরে প্যানে ১ চামচ সাদা তেল দিয়ে তাতে কেশরী মেথি ছড়িয়ে, তাতে সেদ্ধ কর্ন,,কাঁচালংকা কুচি ও তরকারি গুলো দিয়ে ভালো ভাবে মিশিয়ে নাড়াতে হবে। নুন মেশালাম। এরপরে ডিম ছাড়া যে মেয়োনিজ আছে তা ৫ চামচ দিয়ে ভালো ভাবে মিশিয়ে নাড়াতে হবে। কিছুক্ষন পরে এটা একটা ক্রিমি টেক্সটারের রূপ নেবে।
- 4
এবারে ব্রাউন করে ভাজা ব্রেড গুলো ওপরে ছড়িয়ে ভালো ভাবে মিশিয়ে নাড়িয়ে একটু পরে নাবিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুন টেস্টি ঝাল ঝাল স্ন্যাক্স।।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (2)