ডাটা দিয়ে টেংরা মাছের ঝোল।

গর্বিত বাঙালি কনটেস্টে রেসিপি তৈরিতে আমি এবারের বর্ণমালা বেঁছে নিয়েছি 'ড' ।
ডাটা দিয়ে টেংরা মাছের ঝোল।
গর্বিত বাঙালি কনটেস্টে রেসিপি তৈরিতে আমি এবারের বর্ণমালা বেঁছে নিয়েছি 'ড' ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে।ডাটা গুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
- 2
রান্নার হাড়ি চুলায় বসিয়ে এতে তেল দিতে হবে।তেল গরম হলে পেয়াজকুচি দিয়ে ভাজতে হবে।পেয়াজ ভেজে নরম হয়ে আসলে এতে রসুনবাটা দিয়ে ২ মিনিট নাড়তে হবে।
- 3
এরপর এতে হলুদগুড়া, মরিচগুড়া, ধনেগুড়া ও স্বাদমতো লবণ দিয়ে মশলা কষাতে হবে।মশলা কষে তেল উঠে আসলে এতে আধা কাপ পানি দিতে হবে।আরো কিছুক্ষণ মশলা কষাতে হবে।এরপর এতে বেছে রাখা ডাটা দিয়ে কষাতে হবে।
- 4
তারপর এতে এক কাপ পানি দিয়ে নাড়তে হবে।ঢেকে রান্না করতে হবে ৫ মিনিট।ডাটা প্রায় সিদ্ধ হয়ে আসলে মাছগুলো দিয়ে দিতে হবে।আবারো ঢেকে রান্না করতে হবে ৫-৭ মিনিট।মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
- 5
টেংরা মাছ খুব তারাতারি রান্না হয়ে যায়। কিছুখন পর ঢাকনা খুলে কাচামরিচ চিরে দিয়ে নামিয়ে নিতে হবে।দারুণ স্বাদের ডাটা দিয়ে টেংরা মাছের ঝোল তৈরী।ধন্যবাদ।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি