সর্ষে পটল (Sorshe potol recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
পটল গুলো অল্প চিরে নিয়ে সামান্য নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে। সর্ষে ও কাঁচালঙ্কা একসাথে বেটে নিতে হবে।
- 2
কড়াইয়ে ২ চা চামচ তেল দিয়ে পটল গুলো ভেজে তুলে নিতে হবে।
- 3
এবার ওই তেলটা ঢেলে রেখে আবার ২ টেবিল চামচ তেল দিয়ে কালোজিরে ফোড়ন দিতে হবে। সর্ষেবাটায় সামান্য জল দিয়ে গুলিয়ে কড়াইয়ে দিয়ে দিতে হবে।
- 4
এবার এতে স্বাদমতো নুন ও হলুদ দিয়ে ৫০-৬০ মিলি লি জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।
- 5
২-৩ মিনিট পর পটলভাগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে।
- 6
২-৩ মিনিট পর আবার ঢাকা খুলে পটলভাগুলো একটু উল্টে দিতে হবে।
- 7
তেল ছেড়ে আসলে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 8
১ চা চামচ সর্ষের তেল ছড়িয়ে আঁচ বন্ধ করে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14730211













মন্তব্যগুলি (2)