রান্নার নির্দেশ
- 1
একটি প্যান এ সামান্য তেল দিয়ে কুচি করা পেঁয়াজ ভেজে নিতে হবে হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত।
- 2
এরপর একে একে লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ এর গুঁড়া দিয়ে ভালো মতো মশলা কষিয়ে কিমা দিয়ে দিতে হবে।
- 3
কিমা রান্না হয়ে আসলে গরম মশলার গুড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নামিয়ে ফেলতে হবে।
- 4
২ টি বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়ে ভালো মতো ম্যাশ করে নিতে হবে যেন কোনো দলা না থাকে।
- 5
এর পর রান্না করে রাখা কিমা ও আলু ভালো করে হাতে মিক্স করে নিয়ে পছন্দ মতো চপ এর সাইজ করে নিতে হবে।
- 6
একটি বাটিতে দুইটি ডিম ফেটে নিয়ে ও চুলায় তেল গরম দিতে হবে মিডিয়াম আঁচে।
- 7
এর পর চপ গুলো ডিমএ চুবিয়ে তেল এ ভেজে নিতে হবে বাদামি কালার হওয়া পর্যন্ত।
- 8
গরম ভাত, পোলাও এর সাথে উপভোগ করুন চিকেন কিমা চপ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14735346





মন্তব্যগুলি (8)