রান্নার নির্দেশ
- 1
প্রথমে ইলিশ মাছের টুকরা গুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবো।
- 2
এবারে একটি হাঁড়িতে পরিমাণ অনুযায়ী ঘি গরম করে নিবো এবং তাতে তেজপাতা ও এলাচ ফোরণ দিবো। সামান্য পানি দিয়ে তাতে সব রকম বাটা মসলা ও টকদই দিয়ে মসলা কষিয়ে নিবো এবং মাছ গুলো দিয়ে দিবো।হালকা নেড়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করবো ১০ থেকে ১৫ মিনিট।
- 3
১৫ মিনিট পর ১/২লিটার ঘন তরল দুধ দিয়ে দিবো এবং কাঁচামরিচ ফালি ও গোলমরিচ গুঁড়া ছড়িয়ে হালকা নেড়ে ঢাকনা দিয়ে আরো ১০ মিনিট মিডিয়াম আঁচে রান্না করবো।
- 4
১০ মিনিট পর পেয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে গরম গরম পোলাও,বা ভাতের সাথে পরিবেশন করবো দারুন স্বাদের ইলিশ মাছের কোরমা। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14734745







মন্তব্যগুলি (5)