ব্রেড পার্সেল(Bread Percel Recipe in Bengali)

Tasnuva lslam Tithi @Tasnuva28
ব্রেড পার্সেল(Bread Percel Recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ৪স্লাইস পাঁউরুটির চারিদিক কেটে বেলুনিং দিয়ে একটু বেলে রুটি গুলো পাতলা করে বেলে নিবো।
- 2
এবারে ডিম সিদ্ধ ও আলু সিদ্ধ গ্ৰেটারে গ্ৰেট করে নিবো।
- 3
এবারে সামান্য তেলে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি হালকা ভেজে নরম করে নিবো।
- 4
এবারে গ্ৰেট করা ডিম,আলুর সাথে ভাজা পেঁয়াজ কাঁচামরিচ, স্বাদমতো লবণ,চাট মসলা গুঁড়, ধনেপাতা কুচি সব একসাথে মিশিয়ে একটা পুর তৈরি করে নিবো। এবং বেলে রাখা রুটির একপাশে পরিমাণ মতো পুর দিয়ে রোলের মতো ভাঁজ দিয়ূ পানি দিয়ে মুখ বন্ধ করে নিবো এবং কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিবো। এবং প্রত্যেকটা ব্রেড পকেট তৈরি করে নিবো।
- 5
এবারে কড়াইতে তেল গরম করে ব্রেড পকেট গুলো লাল করে ভেজে নিবো।
- 6
সবশেষে টমেটো সসের সাথে. ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করবো দারুন স্বাদের মচমচে ব্রেড পার্সেল। ধন্যবাদ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14735120
















মন্তব্যগুলি (4)