আলুর নার্গিস চপ
বিকালের নাস্তা/এভাবে কারি ও রান্না করা যায়
রান্নার নির্দেশ
- 1
আলু ডিম সিদ্ধ করে নিতে হবে, এরপর এগুলো ছিলে নিতে হবে,একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি ধনিয়া পাতা কুচি ভাজতে হবে একটু লাল হলে নামিয়ে রাখতে হবে
- 2
বেসোন গুলাবার জন্য একটি পাত্রে বেসোন, লবণ, সামান্য পরিমাণ হলুদগুঁড়ো মরিচ গুরা,আদা রসুন বাটা দিয়ে ব্যাটার তৈরি করুন,এখন একটা পাত্রে সিদ্ধ আলু, ভাজা পেঁয়াজ মরিচ কুচি দিয়ে, ধনিয়া পাতা কুচি, লবণ পরিমাণমতো চাট মসলা দিয়ে মেখে নিতে হবে
- 3
মেখে,মাখানো আলু দিয়ে সিদ্ধ ডিম গুলো ডেকে ডিমের মতো অথবা বলের মত বানাতে হবে,এবার চপ গুলো একটা করে বেসোনে চুবিয়ে, বিস্কুট গুরা দিয়ে মেখে হাল্কা গরম তেলে ভেজে নিতে হবে
- 4
এবার একটা প্লেটে পছন্দ মতো সস চাটনি দিয়ে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14725383














মন্তব্যগুলি (2)