কাঁচা কলার কোফতা কারি(Raw Banana Kofta Curry recipe in Bengali)

কাঁচা কলার কোফতা কারি(Raw Banana Kofta Curry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে কোফতা বানানোর উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে আর নিজেদের পছন্দের আকরে বানিয়ে নিয়ে ডোবা তেলে ভেজে নিতে হবে।
- 2
এবার কড়াইতে ১ টেবিল চামচ ঘি দিয়ে একে একে তেজপাতা, গোটা গরম মসলা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোঁড়োন দিয়ে কাজুবাদাম, আদা-লঙ্কা কুচি, টমেটো দিয়ে নাড়াচাড়া করে জিরে-ধনে গুঁড়ো, লাল লঙ্কার, নুন, চিনি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রান্না করে নিতে হবে সবকিছু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এরপর নামিয়ে ঠাণ্ডা করে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিতে হবে।
- 3
এবার কড়াইতে ১ টেবিল চামচ ঘি ও কাশ্মিরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সাথে সাথেই তৈরি করা পেস্ট দিয়ে নেড়েচেড়ে ১/২ কাপের মতো জল দিয়ে কিছু সময় মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে, ফুটে এলে ক্রিম মিশিয়ে নিয়ে কোফতা গুলো দিয়ে ১-২ মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে, এবার বাকি ১ টেবিল চামচ ঘি মিশিয়ে নিলেই তৈরি কাঁচা কলার কোফতা কারি।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (30)