রান্নার নির্দেশ
- 1
প্রথমে কাঠালের বীচি সাদা খোসা ছাড়িয়ে, ধুয়ে,পরিষ্কার করে নিতে হবে।এরপর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে।সিদ্ধ হলে ঘসে লাল খোসা তুলে নিতে হবে।
- 2
এরপর কাঠালের বীচি পাটায় বেটে অথবা ব্লেনডারে ব্লেনডিং করে নিতে হবে।এসময় কোন পানি দেয়া যাবে না।
- 3
বাটা হয়ে গেলে একটি বড় পাত্রে কাঠালের বীচি বাটা,মরিচগুড়া, জিরাগুড়া, বেসন,আদা ও রসুনবাটা, কাচামরিচ কুচি,ধনেপাতা কুচি,ডিম,স্বাদমতো লবণ,পেয়াজ বেরেস্তা,গরম মশলা গুড়া সব ভালো করে মাখিয়ে নিতে হবে।
- 4
এরপর মাখানো কাঠালের বীচি কাঠিতে গেঁথে নিতে হবে।
- 5
ফ্রাইপেনে তেল গরম করে নিতে হবে।তেল গরম হলে কাবের কাঠি গুলো ধরে দুপাশ বাদামি করে ভেজে তুলতে হবে।ব্যাস মজাদার কাঁঠালের বীচির কাবাব তৈরী।ধন্যবাদ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14754667





মন্তব্যগুলি