রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব সুকনো মশলা গুলি কাঁচা গুড়া করে নিব, হয়ে গেল তেহারি মশলা।
- 2
এখন বিফ টা ধুয়ে নিব, তারপর চুলায় একটি পেন বসিয়ে ১/২ কাপ তেল দিব, তারপর পিয়াজ কুচি টা দিয়ে ভেজে নিব।
- 3
এখন আদাবাটা, রসুন বাটা, কাঁচা মরিচ টুকরো করে দিবএখন ১/২ টেবিল চামচ তেহারি মশলা দিয়ে পানি দিয়ে কষিয়ে নিব।
- 4
এখন বিফটা ঢেলে দিব দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিব, তারপর ২ টেবিল চামচ টক দই দিয়ে আবার ও কষিয়ে নিব।
- 5
বিফটা ৫/৭ মিনিট ঢেকে রাখবো, তারপর সাদ মতো লবণ দিয়ে বিফ টা ১ ঘন্টার জন্য ঢেকে দিব, বিফের সাথে পানি দিব না, বিফ থেকে পানি।উঠে আসলে পানিটা সুকিয়ে নিব।
- 6
এখন বিফটা সিদ্ধ হয়ে. গেলে মশলা থেকে উঠিয়ে নিব, আগে থেকেই চালটা ধুয়ে রাখবো।
- 7
এখন পোলাওর চাউল টা বিফের মশালার মধ্যে দিয়ে ভালো ভাবে ভেজে নিব। তারপর ৪ কাপ পানি দিয়ে দিব। তারপর ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব।
- 8
তারপর ১০ টি আস্ত মরিচ দিয়ে কেওড়া জল ১ চা চামচ দিয়ে বিফ টা ঢেলে দিব, এখন চুলার আঁচ টা হাইতে রখবো চালের পানি টা সুকিয়ে আসা অবদি,। চালের পানি টা সুকিয়ে ঝরঝরে হবে আসলে নামিয়ে নিব।
- 9
তারপর পরিবেশন পাত্রে সাজিয়ে পরিবেশন করবো গরম গরম তেহারি।
Keywords
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি (2)