রান্নার নির্দেশ
- 1
প্রথমে পনির গুলো কেটে নুন ও একটু হলুদ মাখিয়ে হালকা ভেজে নিয়ে তুলে রাখতে হবে ও একটু উষ্ণ গরম জলে ডুবিয়ে রাখতে হবে যাতে পনির নরম থাকে।
- 2
এরপর কড়াইতে তেল ও ঘি বা মাখন গরম করে প্রথমে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়ে এবার আদা ও হিঙ বাটা দিয়ে নেড়েচেড়ে ক্যপ্সিকাম ও টমেটো কুচি দিয়ে ভেজে নিতে হবে ।।
- 3
এরপর জিরে ও ধনে বাটা দিয়ে ও ২ রকমের লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষে অল্প জল দিয়ে নুন ও চিনি দিয়ে ভালো করে কষে নিয়ে একটু জল দিয়ে তারপর পনির গুলো দিয়ে জোয়ান ও কসুরি মেথি পাউডার দিয়ে সামান্য ফুটিয়ে তারপর কেশর পাউডার দিয়ে সামান্য ফুটিয়ে নামিয়ে ঘি বা মাখন ও গরম মশলা ছড়িয়ে নেড়েচেড়ে পরিবেশন করতে হবে নিরামিষ চিলি পনির । ফ্রায়েড রাইস, পোলাও ও রুটি বা পরোটার সাথে অনবদ্য ।।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14758013







মন্তব্যগুলি (4)