রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি আস্ত রুপচাদা মাছকে ধুয়ে পরিস্কার করে নিতে হবে।মাছের পিঠে আড়ভাবে দাগ কেটে নিতে হবে। এরপর এতে লেবুর রস, ভিনেগার আর লবন দিয়ে ভাল্ভাবে মাখিয়ে ১ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে।।
- 2
১ ঘণ্ট পরে শুকনো ময়দা আর কর্ণফ্লওয়ার একসাথে মিশিয়ে মাছটিতে ভালভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আরও ১০মিনিট অপেক্ষা করতে হবে।
- 3
এরপর চুলায় মাছ ভাজার জন্যে তেল দিন। তেল গরম হলে মাছটি দুই পাশে ভালভাবে ভেজে নিন।
- 4
এবার একটি কড়াইতে ২ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এতে একে একে পেঁয়াজ, রসুন, গাজর, বরবটি দিয়ে ভেজে নিন। এরপর এতে সবগুলো সস পরিমাণ মত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। গোলমরিচ দিয়ে দিন। পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিন।
- 5
এবার এতে ভাজা মাছটি দিয়ে ভালোভাবে সব সস মাখিয়ে নিন। এরপর এতে বাঁধাকপি আর ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দমে রাখুন। এভাবে মাছটির দু'পাশে ভাপিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল। এবার নামিয়ে ডিশে সাজিয়ে পরিবেশন করুন। ফ্রাইড রাইসের সাথে এটি বেশি ভালো লাগবে।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (3)