নিরামিষ পনির মসালা (niramnish paneer masala recipe in bengali)

Mousumi Karmakar @mou_25_cookpadbengal
#নিরামিষ
এটি একটি খুব সুস্বাদু নিরামিষ পদ, যে কোনো পোলাও,লুচি,পরোটা দিয়ে দারুণ লাগবে।
নিরামিষ পনির মসালা (niramnish paneer masala recipe in bengali)
#নিরামিষ
এটি একটি খুব সুস্বাদু নিরামিষ পদ, যে কোনো পোলাও,লুচি,পরোটা দিয়ে দারুণ লাগবে।
রান্নার নির্দেশ
- 1
পনির ছোটো করে কেটে নিতে হবে।
- 2
টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর গোটা জিরে, গোটা গরম মসলা, শুকনো লংকা কড়াইয়ে অল্প গরম করে তারপর ভালো করে গুড়ো করে নিতে হবে।
- 3
কড়াইয়ে তেল গরম করে তেজপাতা দিয়ে তারপর দই এর মিশ্রণ, গুড়ো মসলা, নুন,চিনি,আদা বাটা, হলুদ গুড়ো, লংকা গুড়ো দিয়ে ভালো করে কষে পনির দিয়ে ৫-৭ মিনিট মিশিয়ে তেল ছেড়ে এলে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ৫-৭ মিনিট।
- 4
জল শুকিয়ে ঘন হয়ে এলে তৈরি হয়ে যাবে গরম গরম নিরামিষ পনির মাসালা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14782073











মন্তব্যগুলি (6)