সেজোয়ান রাইস রোল (schezwan rice roll recipe in Bengali)

Prabir Dewan @cook_29504254
সেজোয়ান রাইস রোল (schezwan rice roll recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
কড়াই তে ১ বড়ো চামচ সাদা তেল দিয়ে পেয়াজ কুচি দিয়ে হালকা ভেজে তাতে গাজর ও টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে ভাত, নুন, সেজুয়ান চাটনি দিয়ে ভালো করে ভেজে রাখতে হবে।
- 2
একটি পাত্রে ডিম, চাল গুড়ি, পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স ও পরিমাণ মতো জল দিয়ে একটি সামান্য পাতলা মিশ্রণ তৈরি করতে হবে।
- 3
একটি নন স্টিক কড়াই তে তেল ব্রাশ করে অল্প মিশ্রণ দিয়ে গোল ঘুরিয়ে গোলাকৃতি রুটির মতো করে দুই দিক ভালো করে ভেজে নামিয়ে নিতে হবে।
- 4
ভেজে রাখা রুটির মাঝে ভেজে রাখা রাইস দিয়ে রোল করে নিলেই রেডি গরম গরম সেজুয়ান রাইস রোল। টমেটো সস বা মেয়োনিসের সাথে এটি পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14782286









মন্তব্যগুলি (2)