রান্নার নির্দেশ
- 1
প্রথমে বিফ টা ভাল করে ধুয়ে নিব তারপর টক দই টার পানি ছেঁকে নিব।
- 2
তারপর সব বাটা মশলা, গুঁড়া মশলা, টকদই, সাদ মতো লবন রসুনের কোয়া, সরিষার তেল দিয়ে বিফটা মেরিনেট করে রাখবো ১৫ মিনিট।
- 3
১৫ মিনিট পর চুলায় একটি পেন বসিয়ে ১/৩ কাপ রেগুলার তেল দিব, তেল টা গরম হলে তেজপাতা, এলাচ দারচিনি লং তেলের মধ্যে দিয়ে ২ মিনিট ভেজে নিব।
- 4
তারপর পিয়াজ কুচি দিয়ে ব্রাউনি করে ভেজে মেরিনেট করা বিফটা ঢেলে দিব। কষাতে থাকবো।
- 5
১০ মিনিট পর ২ কাপ গরম পানি এড করবো, তারপর ঢেকে দিব, কিছু সময় পর পর নেড়ে দিব যখন বিফ টা সিদ্ধ হয়ে আসবে তখন ১ চা চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিব।
- 6
এই কষা বিফ চালের রুটির সাথে দারুন মজা লাগে, আসছে পবিত্র শবেবরাতে রেসেপি টা করে নিবেন।
- 7
তারপর একটি সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করবো বিফ কষাআর চালের রুটি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14789715



















মন্তব্যগুলি