রঙীলী মিক্সচার (rongili mixture recipe in bengali)

#দোলের রেসিপি
দোলের দিন সন্ধ্যাবেলা চা বা কফির সঙ্গে এমন একটা মুখরোচক খাবার সবার খুব ভাল লাগবে
রঙীলী মিক্সচার (rongili mixture recipe in bengali)
#দোলের রেসিপি
দোলের দিন সন্ধ্যাবেলা চা বা কফির সঙ্গে এমন একটা মুখরোচক খাবার সবার খুব ভাল লাগবে
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চারটে বাটিতে ১ টেবিল চামচ করে জল দিয়ে চার রকম ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে ১/৪ কাপ করে সাবুদানা দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে ১ ঘন্টা
- 2
ভেজানো সাবুদানা একটা প্লেটে ছড়িয়ে দিয়ে কড়াইতে জল গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর প্লেটটা রেখে ৩০ সেকেন্ড রেখে নামিয়ে সারারাত ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিতে হবে
- 3
কড়াইতে সাদা তেল দিয়ে একটা ছাঁকনিতে চিড়া ভেজে তুলে রাখতে হবে, তারপর বাদাম ভেজে তুলে নিতে হবে, এবার রঙিন সাবুদানা ভেজে তুলে নিতে হবে, কারীপাতা ভেজে তুলে রাখতে হবে ।
- 4
একটা বড় বাটিতে সব ভাজা জিনিস নিয়ে চাট মশলা সৈন্ধব লবণ নুন ও চিলি ফ্লেকস্ দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা কারীপাতা দিয়ে মিশিয়ে নিতে হবে
- 5
রঙিলী মিক্সচার এয়ার টাইট কনটেইনারে ভরে অনেকদিন পর্যন্ত খাওয়া যেতে পারে
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (2)