বোম্বে করাচী হালুয়া
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বোলে ১ কাপ কর্ণফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে রাখবো। এবং একটি কড়াইতে দেয় কাপ চিনি ও আড়াই কাপ পানি দিয়ে নেড়েচেড়ে চিনি গলিয়ে নিবো, এবং চিনি টা গলে আসলেই গুলিয়ে রাখা কর্ণফ্লাওয়ার ও লেবুর রস দিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো। এবং মিশ্রণ টি যখন কিছু টা ঘন হয়ে আসবে তখন ২ মিনিট পর পর ১টে চামচ করে ঘি মিশিয়ে অনবরত নাড়তে থাকবো।
- 2
ঘি ই হলো এই হালুয়ার প্রাণ।তাই ঘি এর পরিমাণ ও বেশি দিতে হবে।এভাবে ২মিনিট পর পর ১টে চামচ করে ঘি দিয়ে নেড়েচেড়ে নিবো, এবং সবুজ ফুড কালার মিশিয়ে নিবো, এবং অনবরত নেড়েচেড়ে নিবো।
- 3
এভাবে নাড়তে নাড়তে হালুয়া প্যানের গা ছেড়ে আসলেই কিছু পেস্তা ও কাজুবাদাম কুচি ছড়িয়ে নেড়ে নামিয়ে নিবো।
- 4
এবারে হালুয়া গরম থাকা অবস্থায় একটি মোল্ডে ঢেলে দিবো।মোল্ডে আগে কিছুটা ঘি মাখিয়ে নিবো।হালুয়ার উপর আবারো কিছু পেস্তা ও কাজুবাদাম কুচি ছড়িয়ে দিবো। এবং কমপক্ষে দুই ঘন্টা ফ্রিজে রেখে দিবো হালুয়া সেট হতে।
- 5
২ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে পছন্দ মতো বরফি কেটে কিছু আনারের দানা ও কোকোনাট পাউডার ছড়িয়ে পরিবেশন করবো অসাধারণ মজার একটি হালুয়া বোম্বে করাচী হালুয়া। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (8)