গাজরের ঝুড়া হালুয়া
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গাজর গুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে গ্ৰেটারে গ্ৰেট করে নিবো।
- 2
এবারে একটি কড়াইতে ঘি গরম করে তাতে তেজপাতা ও এলাচ ফোরণ দিয়ে গ্ৰেট করা গাজর ভেজে নিবো অনবরত নেড়েচেড়ে। চুলার আঁচ লো থাকবে।
- 3
এবারে এই ভাজা গাজরের সাথে ফুল ক্রিম মিল্ক পাউডার মিশিয়ে অনবরত নেড়েচেড়ে নিবো, এবং চিনি দিয়ে নাড়তে থাকবো।চিনি গলে চিনির পানি বেড় হলে তা নেড়ে শুকিয়ে নিবো।চিনির পানি শুকিয়ে হালুয়া ঝরঝরে হয়ে এলে কিসমিস ছড়িয়ে নামিয়ে নিবো।
- 4
সবশেষে আনারের দানা ও কাজুবাদাম,পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করবো দারুন স্বাদের গাজরের ঝুড়া হালুয়া।
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14807034











মন্তব্যগুলি (5)