বারবিকিউ ফ্লেভার প্রন ফ্রাই
নিজেই
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ গুলো শধু মাথা থেকে ময়লা বের করে পরিস্কার করে নিতে হবে।মাছের খোষা গুলো থাকবে।এরপর অল্প তেল দিয়ে সব মশলা দিয়ে মেখে ম্যারিনেট করতে হবে ১ ঘন্টা র মত।
- 2
এর পর মাছের পিঠ বরাবর একটা সাসলিক কাঠি গেথে দিতে হবে যাতে করে ভাজলে চিংড়ি মাছ টা কুকড়ে না যায়।এরপর ম্যারিনেট করা মাছ গুলো সরিষার তেলে ভেজে নিতে হবে।সব মাছ ভাজা হলে একটা বড় কড়াইতে মাছ গুলো নিয়ে একটা ছোট এলমুনিয়াম এর পাত্র রেখে এর মদ্ধে একটুকরো কয়লা পুড়িয়ে রেখে...কয়লার মদ্ধে অল্প একটু ঘি দিয়ে দিতে হবে।এরপর কড়াই টা সাথে সাথে ঢেকে দিতে হবে এতে করে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসবে মাছের মদ্ধে।
- 3
৫ মিনিট পর ঢাকনা খুলে দিতে হবে।ব্যাস হয়ে গেল চিংড়ি মাছের বারবিকিউ ফ্রাই।এটা ভাত,পোলাও, নান বা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14814467






মন্তব্যগুলি