কুল রাঙা আলুর চাটনি(Kul ranga aloor chutney recipe in bengali)

Soujatya Sarkar @cook_26734190
কুল রাঙা আলুর চাটনি(Kul ranga aloor chutney recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
টমেটো এবং রাঙা আলু টা ভালো করে ধুয়ে কেটে নেব। কুল গুলোকেও ধুয়ে নেব।
- 2
একটা কড়াইতে তেল টা গরম করে নেব। তেল গরম হলে তাতে গোটা শুকনোলঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে দেবো।
- 3
তারপর তাতে কেটে রাখা রাঙা আলু গুলো গুলো দিয়ে দেব।
- 4
একটু ভাজা হয়ে এলে তাতে টমেটো গুলো দিয়ে দেবো।
- 5
খানিক্ষন বাদে তাতে কুলগুলো ফাটিয়ে দিয়ে দেব।
- 6
একটু নাড়াচাড়া করার পর নুন আর হলুদ দিয়ে দেব এবার জল দিয়ে দেব এবং তার সঙ্গে চিনি টাও দিয়ে দেব।
- 7
ভালো ভাবে ফুটে মাখামাখা হয়ে গেলেই তৈরি কুল রাঙা আলুর চাটনি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14828380











মন্তব্যগুলি