টিকিয়া (ফ্রোজেন)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বুটের ডাল ধুয়ে,আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে।চিকেন ব্রেস্ট থেকে সরু হাড় ছাড়িয়ে মাংসগুলো টুকরো করে কেটে নিতে হবে।
- 2
এরপর একটি হাড়িতে বুটের ডাল,মাংসের টুকরো,এলাচ,লবঙ্গ,হলুদগুড়া, ধনেগুড়া, জিরাগুড়া, স্বাদমতো লবণ,আদাকুচি, রসুনকুচি ও জয়ফল ও যত্রি বাটা,শুকনো মরিচ নিতে হবে।এতে তিনকাপ পানি দিয়ে সিদ্ধ বসাতে হবে।
- 3
সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।এরপর পাটায় বেটে অথবা ব্লেনডিং করে নিতে হবে।এরপর বাটা মিশ্রণ একটি বড় পাত্রে নিতে হবে।এর সঙ্গে পেয়াজ বেরেস্তা, ডিম,কাচামরিচ কুচি,পুদিনাপাতা কুচি,গোলমরিচ গুড়া ও প্রয়োজন হলে লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্য মেখে নিতে হবে।
- 4
এরপর কতগুলো ভাগে মিশ্রণটি ভাগ করে নিয়ে টিকিয়ার আকার গড়ে নিতে হবে।এই টিকিয়া ডীপ ফ্রিজে এক মাস সংরক্ষণ করা যায়।এটি খাওয়ার আগে ১৫ মিনিট নামিয়ে রেখে তারপর তেলে ভেজে নিতে হয়।
- 5
এই টিকিয়ার স্বাদ অতুলনীয়।স্ন্যাক্স হিসেবেও সার্ভ করা যায়,আবার পোলাও কিমাবা রুটির সঙ্গে দারুণ যায়।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (2)