বেগমজান (মাকলুবা) (Begamjaan makluba recipe in Bengali)

সৌদিআরবের এবং মধ্যপ্রাচ্যের একটি প্রচলিত পদ। ঐতিজ্যবাহী বিরিয়ানির থেকে বেশ খানিকটা আলাদা। মূলত চাল ও মাংসের একটি কমপ্লিট রেসিপি।
#kasturee'skitchen
বেগমজান (মাকলুবা) (Begamjaan makluba recipe in Bengali)
সৌদিআরবের এবং মধ্যপ্রাচ্যের একটি প্রচলিত পদ। ঐতিজ্যবাহী বিরিয়ানির থেকে বেশ খানিকটা আলাদা। মূলত চাল ও মাংসের একটি কমপ্লিট রেসিপি।
#kasturee'skitchen
রান্নার নির্দেশ
- 1
আলু ভাজার মতো গোল গোল করে আলু কেটে নুন, হলুদ ও কাঁচালঙ্কা মাখিয়ে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। গাজর গুলোও লম্বা লম্বা করে কেটে এইভাবে ভেজে নিতে হবে।
- 2
টকদই, নুন ও গোলমরিচ মাখিয়ে মাংস মেখে নিতে হবে। এরপর একটি পাত্রে জল গরম করে মাংস টা ছেড়ে দিতে হবে। এক চা চামচ সাদা তেল, অল্প লেবুর রস, অল্প আদা ও রসুন বাটা ও খানিকটা গোটা গরম মসলা দিতে হবে। মিনিট পাঁচেক পর স্টক টা আলাদা করে নিতে হবে।
- 3
অন্য একটি কড়াই তে তেল গরম করে পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিতে হবে।
- 4
ভাত তৈরি করার জন্য বাসমতী চাল ভালো করে ধুয়ে ফোটানো জলে ছেড়ে দিতে হবে। জলে সাদা তেল, এক চামচ বিরিয়ানি মশলা, স্বাদ মতো নুন, লেবুর রস ও গোটা কয়েক তেজপাতা দিতে হবে। জলের পরিমাণ এমন হবে যে 50% ভাত হতেই সমস্ত জল শুকিয়ে যায়।
- 5
এরপর সিমে থাকা মাংসের ওপর ভাজা আলু, গাজর, সেদ্ধ ডিম আর রিং করে কাটা পেঁয়াজের একটা লেয়ার করতে হবে। এবার সবটা ভাত লেয়ার করে দিতে হবে। মাংসের স্টক টা পুরোটা দিয়ে দিতে হবে। ওই স্টকে এক চামচ বিরিয়ানি মশলা ও কয়েক ফোঁটা মিঠা আতর মিশিয়ে নিতে হবে আগেই। ভাতের ওপর ঘি ছড়িয়ে 45 মিনিট লিভু আঁচে দম দিতে হবে।
- 6
দম হয়ে গেলে, পুরো কড়াই ধরে একটা বড় থালায় উল্টে নিতে হবে। ট্রাডিশনাল মাকলুবা এই ভাবেই তৈরি হয়। গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি