আলুকাবলী (alookabli recipe in Bengali)

Probal Ghosh @coralinfinityfoodies
#streetology
কলকাতার রাস্তার অসিতে-গলিতে যেসব মুখোরোচক খাবার পাওয়া যায় তার মধ্যে আলুকাবলি এক অন্যতম নাম ।
আলুকাবলী (alookabli recipe in Bengali)
#streetology
কলকাতার রাস্তার অসিতে-গলিতে যেসব মুখোরোচক খাবার পাওয়া যায় তার মধ্যে আলুকাবলি এক অন্যতম নাম ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে কিউব করে কাটা ৪ টি সিদ্ধ আলু নিতে হবে । এবার তাতে ১ কাপ সিদ্ধ ছোলা ও ১/২ কাপ পেয়াজ কুচো দিতে হবে ।
- 2
তারপর ১/৪ কাপ শসা কুচো, ১/৪ কাপ কাঁচা লংকা কুচো ও ১ টেবিল চামচ চিনে বাদাম মেশাতে হবে ।
- 3
এরপর ১ টেবিল চামচ ভাজা মশলা গুঁড়ো, ১ টেবিল চামচ লাল লংকা গুঁড়ো ও স্বাদমতো নুন দিতে হবে ।
- 4
সবশেষে ঐ মিশ্রণে ১/২ কাপ তেতুল জল ও ১/৪ পাতিলেবুর রস দিয়ে ভাল করে সব উপকরণগুলো মাখতে হবে যাতে প্রতিটি মশলা সিদ্ধ আলুর টুকরোতে লেগে যায় ।এবার তৈরী করা আলুকাবলি বাটি করে পরিবেশন করতে হবে ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14860822















মন্তব্যগুলি (10)