ছোলার দম খিচুড়ি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ছোলার ২/৩ঘন্টা ভিজিয়ে রাখবো এবং মুগ ডাল হালকা পেলে পানি তে ভিজিয়ে রাখবো ১৫ মিনিট। এবং ১৫ মিনিট পর পোলাও এর চাল, মুগডাল, মুশূরির ডাল একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিবো।
- 2
এবারে একটি হাঁড়িতে পরিমাণ মতো ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিবো এবং গোটা গরম মসলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ ও পানি ঝরিয়ে রাখা পোলাও এর চাল, ডাল সব দিয়ে দিবো এবং ভিজিয়ে রাখা ছোলা গুলো ও দিয়ে সব একসাথে মিশিয়ে নেড়েচেড়ে নিবো। এবং এতে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া,ভাজা জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে চাল ডাল ও ছোলার দ্বিগুণ পরিমাণ ফুতন্ত গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে রান্না করবো ১০ মিনিট।
- 3
১০ মিনিট পর হাঁড়ির নিচে একটি তাওয়া বসিয়ে খিচুড়ি দমে দিবো এবং কাঁচামরিচ ফালি, শুকনো মরিচ ও ২/৩টে চামচ ঘি ছড়িয়ে লো আঁচে ঢাকনা দিয়ে খিচুড়ি দমে রাখবো আরো ১০ মিনিট।
- 4
১০ মিনিট পরচুলা থেকে নামিয়ে পরিবেশন করবো গরম গরম দারুন মজার ছোলার দম খিচুড়ি।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (2)