রেশমি চিকেন মশলা কারি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ছোট টুকরো করে কেটে নিতে হবে।এরপর একটি বড় পাত্রে চিকেনের টুকরোগুলো নিতে হবে।
- 2
এরপর চিকেনের টুকরোগুলো টকদই,হলুদগুড়া, মরিচগুড়া, ধনেগুড়া, স্বাদমতো লবণ,আদাবাটা, রসুনবাটা,লেবুর রস,কাচামরিচ কুচি,ধনেপাতা কুচি সব দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টা।
- 3
এরপর রান্নার কড়াইতে তেল দিয়ে পেয়াজকুচি দিয়ে ভাজতে হবে।পেয়াজ ভেজে বাদামি রং এর হয়ে আসলে এতে আস্ত কাজুবাদাম দিয়ে ভাজতে হবে দুই মিনিট।এরপর ভাজা হলে নামিয়ে গ্ৰাইন্ডার পেষ্ট তৈরী করে নিতে হবে।
- 4
আধা ঘন্টা পর কড়াইতে ঘি দিতে হবে।এরপর এতে আস্ত গরম মশলা এলাচ,দারুচিনি,লবঙ্গ ও তেজপাতা দিয়ে একটু ভাজতে হবে।এরপর এতে ভাজা পেয়াজ ও কাজুবাদাম এর পেষ্ট দিতে হবে।একটু নেড়ে এতে ম্যারিনেট করা চিকেন ঢেলে দিয়ে কষাতে হবে ২০ মিনিট।কষানো হলে এতে গরম মশলা ও পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে ১৫ মিনিট।মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেনো নিচে মশলা পুড়ে না যায়।
- 5
১৫ মিনিট পর মাংস সিদ্ধ হয়ে গেলে উপরে কাসৌরি মেথি ছড়িয়ে দিতে হবে।এরপর আরো একটু নেড়ে কষিয়ে নামিয়ে নিতে হবে।ব্যাস দারুণ স্বাদের চিকেন রেসমি মশলা কারি তৈরী।ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি