ক্রিমি অ্যান্ড স্পাইসি চিকেন কারি 🥰

#happy প্রথমবার নিজেই ট্রাই করলাম দুই ফ্লেভারের মিক্স করে এই চিকেন কারিটি :D সত্যি বলতে মজাই হয়েছিল
ক্রিমি অ্যান্ড স্পাইসি চিকেন কারি 🥰
#happy প্রথমবার নিজেই ট্রাই করলাম দুই ফ্লেভারের মিক্স করে এই চিকেন কারিটি :D সত্যি বলতে মজাই হয়েছিল
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিকেন ভালো ভাবে ধুয়ে ছোট ছোট পিস করে নিন। পেঁয়াজ আর মরিচ কুচি করে নিন।
- 2
এবার একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে নারুন। হালকা ভাজা হলে সব মশলা দিয়ে দিন আর ভালো করে কসিয়ে নিন মশলা।
- 3
মশলা কসিয়ে চিকেন দিয়ে দিন আর ভালো ভাবে ভাজুন হালকা লবণ দিয়ে দিন। বেশ কিছুক্ষণ নারুন ।
- 4
এবার কেচাপ /সস আর বাটারমিল্ক দিন। (বাটারমিল্ক বানাতে দুধে লেবু দিয়ে ঢেকে রাখুন প্রায় আধা ঘণ্টা) । প্রয়োজনে পানি যোগ করে এবার ঢাকনা দিয়ে দিন।
- 5
কিছুক্ষণ পর পর নেড়ে দিন । সিদ্ধ হয়ে আসলে ক্রিম ঢেলে দিন ।
- 6
হালকা জিরা গুড়া আর ধনে পাতা ছিটিয়ে দিন । ভালো ভাবে মিক্স করে নিন।
- 7
ব্যস হয়ে গেল মজাদার চিকেন যা ভাত, পোলাও বা পরটার সাথেও খেতে পারবেন।
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি