রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগী টা ভালো করে কেটে পরিস্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
- 2
এরপরে একটা পাত্রে কাটা পেঁয়াজ আর শুকনো মরিচ বাদে সামান্য তেল দিয়ে সব উপকরণ দিয়ে মুরগী টা ম্যারিনেট করে রাখতে হবে ১ ঘন্টার জন্য।
- 3
এরপর মুরগী টা চুলায় অল্প আঁচে রান্না করতে হবে, মাংস টা সিদ্ধ হয়ে আসলে অন্য আরেকটা চুলায় একটা প্যানে তেল দিয়ে তার মদ্ধে পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ টা গোলাপি রঙ ধারন করে।
- 4
এরপর পেঁয়াজ ভাজাটা তেল সহ মুরগির মদ্ধে ঢেলে দিয়ে রান্না করতে হবে তরকারির উপরে তেল উঠে আসা পর্যন্ত।
- 5
তরকারির ঝোল ঘন হয়ে তেল উপরে উঠে আসলে নামিয়ে পরিবেসন করুন মজাদার চিকেন কারি। এই কারিটা ভাত,পোলাও, নান,রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14915684








মন্তব্যগুলি