পটল কিমা কারি (Potol keema curry recipe in Bengali)

#পটলমাস্টার বাচ্চারা যখন সবজি খেতে চায় না তখন এই ভাবে রান্না করে তাদের সাদের ও মনের পরিবর্তন করে থাকি।
পটল কিমা কারি (Potol keema curry recipe in Bengali)
#পটলমাস্টার বাচ্চারা যখন সবজি খেতে চায় না তখন এই ভাবে রান্না করে তাদের সাদের ও মনের পরিবর্তন করে থাকি।
রান্নার নির্দেশ
- 1
সব উপকরন সাজিয়ে নিলাম । চিকেন কিমাটির মধ্যে পেয়াজ, রসুন, লঙ্কা, আদা বাটা ও লবণ দিয়ে মাখিয়ে রাখলাম।
- 2
এবার একটি কড়াই গরম করে তাতে তেল দিয়ে কেটে রাখা পটল গুলো ভেজে তুলে রাখলাম ও একটু ময়দা দিয়ে মাংসের কিমা গুলো গোল করে নিয়ে ভেজে তুলে নিলাম।
- 3
এবার কড়াই তে জিরে, তেজপাতা, লঙ্কা ও গোটা গরম মসলা ফোরণ দিয়ে টমেটো,লঙ্কা, হলুদ গুরো লবণ ও আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ।
- 4
মসলা থেকে তেল ভেসে আসলে গরম জল দিয়ে ফুটিয়ে, মাংসের বল গুলো কড়াই তে ছেড়ে দিলাম ও একটু কিসমিস ছিটিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম ।এবার ভেজে রাখা পটল গুলো দিয়ে একটু নেড়েচেড়ে ঘি ও ভাজা জীরের গুরো মিশিয়ে পরিবেশন করলাম।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি