হেলদি চাউমিন উইথ পটেটো (healthy chow mein with potato recipe in Bengali)

#আলু
এ সপ্তাহের রেসিপি গুলোর থেকে আমি বেছে নিয়েছি চাউমিন। এখনকার বাচ্চারা সবজী একদমই খেতে চায় না।তাই যেসব বাচ্চারা সবজী খেতে চায় না তাদের এভাবে চাউমিনের সাথে বিভিন্ন রকমের সবজী খাওনো যাবে। সব রকম সবজী খাওয়ানোর একটা ভাল উপায় এই হেলদি চাউমিন।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইয়ে জল দিয়ে তাতে চাউমিন সেদ্ধ করে নিতে হবে।
- 2
চাউমিন সেদ্ধ হলে জল ঝড়িয়ে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
- 3
এর পর কড়াইয়ে জল দিয়ে তাতে সব সবজী দিয়ে সেদ্ধ করুন (আলু,টমেটো,গাজর,কাচাঁকলা)।
- 4
তারপর হয়ে এলে নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
- 5
কড়াইয়ে তেল গরম করে সব সবজীতে নুন, হলুদ দিয়ে ভেজে তুলে রাখুন।
- 6
এরপর আবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ গুলো হালকা ভেজে তাতে ডিম দুটি দিয়ে ভাল করে ভেজে নামিয়ে নিন।(ঝুরি ঝুরি করে)
- 7
কড়াইয়ে এবার তেল দিয়ে তাতে রসুন বাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তাতে চাউমিন দিয়ে নুন, হলুদ দিয়ে ভাল ভাবে ভাজতে হবে।
- 8
তারপর একে একে তাতে ভেজে রাখা সব সবজী এবং ডিমের ঝুরি দিয়ে নাড়ুন।
- 9
একসময় চাউমিন হয়ে এলে সামান্য চিনি যোগ করে নাড়িয়ে নামিয়ে ফেলুন হেলদি চাউমিন।
- 10
পরিবেশনের সময় শসা, পেঁয়াজ এবং সস্ দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন হেলদি চাউমিন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)