কাজুন স্পাইসড পটেটো (cajun spiced potato recipe in Bengali)

#আলু
কাজুন কুইজিন ফ্রেন্চ আমেরিকান খাবার হলেও কলকাতায় কিন্তু স্টার্টার হিসাবেই আমাদের কাছে জনপ্রিয়। তাই আজ শেয়ার করছি বাড়িতে কিভাবে এই জিনিসটা বানানো যায় খুব সহজে।
কাজুন স্পাইসড পটেটো (cajun spiced potato recipe in Bengali)
#আলু
কাজুন কুইজিন ফ্রেন্চ আমেরিকান খাবার হলেও কলকাতায় কিন্তু স্টার্টার হিসাবেই আমাদের কাছে জনপ্রিয়। তাই আজ শেয়ার করছি বাড়িতে কিভাবে এই জিনিসটা বানানো যায় খুব সহজে।
রান্নার নির্দেশ
- 1
১) প্রথমে খোসাশুদ্ধ আলু গুলোকে ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর কড়াইতে বা পেশার কুকারে জল ও একটু লবণ মিশিয়ে আলু গুলি সেদ্ধ করতে দিতে হবে। সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে আলু গুলি যেন খুব শক্ত বা খুব নরম না হয়।
২)সেদ্ধ আলু ঠান্ডা জল মিশিয়ে ঠাণ্ডা করুন।এরপর জল ঝরিয়ে একটি কাঠের পাটাতনের উপর আলু গুলোকে পরপর রেখে হাতের তালুর চাপে হবে চ্যাপ্টা করতে হবে। বেশি চাপ দেওয়া যাবে না তাহলে আলুর ভেতর থেকে সব বেরিয়ে আসবে তাই মাঝারি মতো চাপ দিতে হবে। - 2
৩)এরপর আলু গুলিতে এক থেকে দেড় চামচ কর্নফ্লাওয়ার, আন্দ৩)এরপর আলু গুলিতে এক থেকে দেড় চামচ কর্নফ্লাওয়ার, আন্দাজমতো নুন, ১চা-চামচ গোলমরিচ মাখিয়ে নিতে হবে।
৪)এরপর কড়াইতে বেশি পরিমাণ তেল দিয়ে মাঝারি আঁচে আলু গুলোকে খুব ভাল করে ভেজে নিতে হবে যাতে আলুগুলো বেশ ক্রিসপি হয়। - 3
মেয়োনিজ তৈরির পর্ব
১)একটি পাত্রে তিন চামচ ভেজ মেয়োনিজ নিতে হবে ।এক চা চামচ চিলি ফ্লেক্স দিতে হবে।
এক থেকে দেড় চা-চামচ অরিগেনো বা মিক্সড হারব্স দিতে হবে। দু'চামচ পেঁয়াজের রস বা পেঁয়াজের গুড়ো,৬ চা চামচ আদার রস বা আদার গুড়ো.অর্থাৎ এই অনুপাতটি ১ঃ৩ হতে হবে।
একটু পাতলা করার জন্য একটু দুধ যোগ করে ভাল করে মিশিয়ে নিতে হবে। কাজুন স্পাইস্ড মেয়োনিজ তৈরি। - 4
এবার প্রত্যেকটি আলুর উপর পরিমাণমতো মেয়োনিজ দিয়ে তার ওপর পেঁয়াজ কুচি ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি কাজুন স্পাইসড পটেটো।
- 5
বাড়িতে মেয়োনিজ না থাকলে কি এটা খেতে পারবেন না অবশ্যই খাবেন। মেয়োনিজ বাদে বাকি সব স্টেপ গুলো ফলো করুন, ছড়িয়ে দিন একটু গ্রেট করা চিজ। ব্যাস নিজের মতো করে তৈরি কাজুন স্পাইসড পটেটো।টমেটো সসের সঙ্গে দারুণ লাগে।
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি