ঝটপট কালোজাম মিষ্টি

আমার বাসায় রোজার সময় মেহমান আসলে আমি একটা স্পেশাল আইটেম করে থাকি,তা হলো যেকোন মিষ্টি।কারণ ভাজা পোড়া ঝাল অনেক খাবারের সাথে মিষ্টি অনেক ভালো লাগে।আমি চটজলদি গুঁড়া দুধের একটা কালোজাম বানাই,তা বানাতে আমার ২০ মিনিট এর বেশি সময় লাগেনা।আর মেহমান আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ,তাদের কে নিজ হাতে মিষ্টি বানিয়ে খাওয়াতে পারলে আমার খুব ভালো লাগে।ইফতারে মেহমানদের জন্য তাই আজ আমার রেসিপি ঝটপট কালোজাম মিষ্টি

রান্নার নির্দেশ
- 1
প্রথমে গুড়া দুধ, বেকিং পাউডার
ও ময়দা একসাথে চেলে নিবো এবং মিশিয়ে নিবো ভালো করে এবং এতে ঘি দিয়ে একটু মেখে নিবো,এবারে চিনি ও ডিম দিয়ে মেখে ভালো করে মাখতে মাখতে একটা স্টিকি ডো তৈরি করে নিবো। এবং এই ডো ভালো করে মাখতে মাখতে তখন সেটা হয়ে যাবে তখন তা থেকে পছন্দ মতো মিষ্টির সেইপে গড়ে নিবো। - 2
এবারে চিনির সিরা তৈরি করে নিবো। পরিমাণ অনুযায়ী পানি, চিনি ও এলাচ দিয়ে ফুটিয়ে অনবরত নেড়েচেড়ে একটি মোটামুটি ঘন সিরা তৈরি করে নিবো। এবং মিষ্টি গুলো ডুবো তেলে মৃদু আঁচে লাল করে ভেজে নিবো এবং সাথে সাথে গরম অবস্থায় সিরায় দিয়ে দিবো,সিরায় দিয়ে ৫/৬মিনিট লো মিডিয়াম আঁচে মিষ্টি গুলোসিরায় রান্না করবো।এরপর চুলা অফ করে মিষ্টি ঠান্ডা করেই সিরা থেকে উঠিয়ে নেয়া যাবে।
- 3
চটজলদি এই কালোজাম মিষ্টি বানিয়ে চাইলে ফ্রীজে সংরক্ষণ করে অনেকদিন খাওয়া যায়।
- 4
সবশেষে ইফতারে মেহমানদের জন্য সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবো দারুন স্বাদের চটজলদি কালোজাম মিষ্টি। ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)