কাস্টার্ড পুডিং
রান্নার নির্দেশ
- 1
ক্যারামেলের জন্য
ছোট একটা সসপ্যানে ১/২ কাপ চিনি তে ২ চা চামচ পানি দিয়ে চুলায় দিয়ে যতক্ষণ পর্যন্ত লাল না হচ্ছে ততক্ষণ নাড়াতে থাকবেন। খেয়াল রাখবেন যেন বেশি ডার্ক না হয়ে যায়। তারপর যে বাটি টায় পুডিং দিবেন তাতে ক্যারামেল ঢেলে এক পাশে রেখে দেন। - 2
তারপর একটি পাএে দুধ(১ কেজি দুধ জালিয়ে ২ কাপ করে নিছি) কাস্টার্ড পাওডার, চিনি একসাথে দিয়ে hand wisk দিয়ে ভালো করে মিশিয়ে অন্য একটি পাত্রে ৪ ডিম কসুম সহ সাদা অংশ আর ২ টি শুধু কুসুম নিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর ডিমের মধ্যে মিক্স দুধ ছেকে দিয়ে হ্যান্ড উস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর ক্যারামেলের বাটিতে মিক্সিং টা ছেঁকে ঢেলে নিন। একটি মাঝারী সসপ্যানে পানি দিয়ে তারমধ্যে একটি স্ট্যান দিয়ে পুডিং এর পাএ ঢাকনা সহ বসিয়ে দিন। খেয়াল রাখবেন পুডিং এর পাএ টা অর্ধেক ডুবে থাকে।
- 3
তারপর সসপ্যান টা ঢেকে দিয়ে তার উপর ভারি কিছু দিয়ে রাখবে যেন লাফালাফি না করে।😜
৪০মিনিট পর উঠিয়ে ঠান্ডা করে ফ্রিজে ১ ঘন্টা রেখে দিন।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (4)