ঠাকুর বাড়ির দুধ সুক্তো(thakurbarir dudh suktoh recipe in bengali)

#ঠাকুরবাড়ির২০২১
ঠাকুর বাড়ির সকলেই ছিলেন ভোজনরসিক। তাঁদের বাড়ির গিন্নিরা হাতের জাদুতে ভরিয়ে রাখতেন সকলের মন। বিশেষত ইন্দিরা দেবী। নিজে যে রন্ধন পটিয়সী ছিলেন এমনটা নয়, কিন্তু দেশে বিদেশে যেখানেই ভালো কোনও খাবার খেতেন তার রেসিপি লিখে রাখতেন। এই ভাবে রেসিপি জমতে জমতে ভরে উঠল খাতা। সেই অমূল্য খাতা তিনি দিয়ে গেলেন পূর্ণিমা ঠাকুরকে। রবীন্দ্রনাথ নিজেও কম যান না। দুধে আমসতত্ব ফেলে তাতে সন্দেশ আর কলা দিয়ে মাখলে তার স্বাদে পিঁপড়েরাও পাতে কান্নাকাটি করে- এমনটা তিনি ছাড়া আর কেই বা লিখতে পারেন। আজ তাঁর জন্মদিনে ঠাকুর বাড়ির হেঁশেল থেকে রইল কবির প্রিয় একটি পদ দুধ সুক্তো

রান্নার নির্দেশ
- 1
পোস্ত এবং সর্ষে ১৫ মিনিট ইষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে ভালো করে বেটে নিতে হবে
- 2
কড়াইতে তেল গরম করে উচ্ছে ভেজে রাখতে হবে
- 3
এবার কড়াইতে ওই তেলে পাঁচফোড়ন, তেজপাতা, অল্প আদা বাটা দিয়ে বাকি সব সব্জি মিশিয়ে ভালো ভাবে নাড়ে ভাজা ভাজা করতে হবে
- 4
একটু ভাজা হয়ে এলে অল্প জলে ভাপিয়ে নিতে হবে। একটু শুকনো হয়ে এলে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
- 5
৫ মিনিট নাড়াচাড়া করে দুধ ঢেলে দিতে হবে। ফুটে এলে উচ্ছে, বড়ি, স্বাদমতো নুন, চিনি দিতে হবে। ১০ মিনিট পর উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 6
পরিবেশন করতে হবে।অবশ্যই সাদা গরম ভাতের সাথে
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি