শাহী টুকরা (sahi tukra recipe in Bengali)

#খুশিরঈদ
ঈদ উপলক্ষ্যে আমি বানিয়েছি শাহী টুকরা।
শাহী টুকরা (sahi tukra recipe in Bengali)
#খুশিরঈদ
ঈদ উপলক্ষ্যে আমি বানিয়েছি শাহী টুকরা।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দুধ গরম করে ঘন করে নিতে হবে। দুধ ঘন হয়ে এলে এর মধ্যে দুটো থেঁতো করা এলাচ,কনডেন্স মিল্ক,চিনি, দিয়ে দিতে হবে । মিশ্রন ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে।
- 2
একটা পাত্রে জল,চিনি, এলাচ দিয়ে ফুটিয়ে একটা সিরা বানাতে হবে।
- 3
এবার কড়াইতে সাদা তেল গরম করে ব্রেড গুলো দুপাশ লাল করে ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেলে এবার এইগুলো রসে দিতে হবে।
- 4
এবার ব্রেড গুলো রস থেকে চেপে চেপে তুলে একটা চৌকো বাটিতে সেট করে দিতে হবে। পুরোটা সেট করা হয়ে গেলে এর উপরে ক্রিমটা ঢেলে দিতে হবে।এবার উপর থেকে পেস্তা,চেরি,আমন্ড, ছড়িয়ে ফ্রিজে রেখে দিতে হবে ২ ঘণ্টা । ফ্রিজ থেকে বের করে কেটে কেটে পরিবেশন করুন শাহীটুকরা।
Made this recipe? Share a Cooksnap!
Let Peeyaly Dutta know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (15)