চিকেন কাঠি কাবাব রোল (Chicken kathi kebab roll recipe in Bengali)

চিকেন কাঠি কাবাব রোল (Chicken kathi kebab roll recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে চিকেন,টকদই,সমস্ত গুড়ো ও বাটা মশলা,নুন,লেবুর রস,সামান্য চিনি,ছাতু ও সরষের তেল দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করতে হবে...
- 2
আরেকটি পাত্রে ময়দা,নুন,চিনি,খাবার সোডা,ও
সাদাতেল ঘি মেশানো মিশ্রণ 4-5 চামচ নিয়ে ভালো করে মেখে মণ্ড করে ওপর থেকে হালকা তেল মাখিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে তার ওপর থালা চাপা দিয়ে রাখতে হবে 20 মিনিট.. - 3
তারপর ম্যারিনেট করা মাংস তারপর টিক্কা কাঠি তে ঢুকিয়ে প্যানে তেল ঘি এর মিশ্রণ দিয়ে একটা একটা করে কাঠি তেলে দিয়ে ভালো করে এপিটি ও পিট ভেজে ঢাকা দিয়ে সেদ্ধ করে ভাজা ভাজা করে তুলে নিয়ে একটি পাত্রে সব কাঠি গুলো রেখে তার মধ্যে বাটি বসিয়ে কাঠকয়লা গ্যাসে পুড়িয়ে লাল করে বাটিতে রেখে তাতে সামান্য ঘি বা তেল দিয়ে ধোয়া উঠলে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে 5-7 মিনিট
- 4
প্যানে আবার তেলের মিশ্রণ টা দু চামচ দিয়ে গরম করে সরু সরু করে কাটা ক্যাপ্সিকাম,লঙ্কা ও পিয়াজ ও একটু নুন দিয়ে হাল্কা ভেজে তার মধ্যে টিক্কা থেকে চিকেন গুলো খুলে নিয়ে তার মধ্যে দিয়ে হাল্কা ভেজে তুলে নিতে হবে...
- 5
ময়দা মাখার থেকে পরোটা সাইজের লেচি কেটে বেলে প্যানে শেকে তেল ও ঘি এর মিশ্রণ দিয়ে চেপে চেপে খাস্তা করে ভেজে তুলে নিতে হবে..
- 6
তারপর একটা বড় থালায় পোরোটা নিয়ে তাতে চিকেন এর ষ্টাফিং দিয়ে হাল্কা লেবুর রস ও বিট নুন ছড়িয়ে কাগজ দিয়ে রোল করে গরম গরম সার্ভ কর চিকেন কাঠি কাবাব রোল...
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)