ক্যুরেশী কাবাব (qureshi kebab recipe in bengali)

পুরানো দিল্লীর বিখ্যাত এই কাবাব যেমন জুসি তেমনই সুস্বাদু ।
ক্যুরেশী কাবাব (qureshi kebab recipe in bengali)
পুরানো দিল্লীর বিখ্যাত এই কাবাব যেমন জুসি তেমনই সুস্বাদু ।
রান্নার নির্দেশ
- 1
চিকেন কিমা একদম মিহি হতে হবে, একটা বাটিতে কিমা নিয়ে কিমার সঙ্গে মাখার সব উপকরণ নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত কিমাতে সুন্দর এক ভাবে মশলা মাখা হয় ।
- 2
মাখা কিমার মাঝখানে একটু ফাঁকা করে একটা বাটি রাখতে হবে । কাঠকয়লা আগুনে ভাল করে পুড়িয়ে ওই বাটিতে রেখে ১/২ চা চামচ ঘি দিয়ে কিমার বাটি ভাল করে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে সম্পূর্ণ ধোঁয়া কিমার মিশ্রণে ঢুকে যায় ।
- 3
এবার এই মিশ্রণ থেকে লেচি কেটে নিতে হবে, একটা ছোট বাটিতে একটু জল নিয়ে একটা স্ক্যুয়ার এ জল লাগিয়ে এক একটা গোলা নিয়ে হাতের তালু দিয়ে ভালো করে স্ক্যুয়ার এ লাগিয়ে নিতে হবে । হাতে একটু জল নিয়ে কাবাবের উপরটা মসৃণ করে নিতে হবে, তারপর স্ক্যুয়ার থেকে সাবধানে খুলে প্লেটে সাজিয়ে রাখতে হবে, এই কাবাব খুব নরম হয়, এই ভাবে সবগুলো তৈরি করে নিতে হবে।
- 4
একটা ননস্টিক প্যানে ভাজার জন্য সাদা তেল দিয়ে সাবধানে কাবাবগুলো সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে
- 5
চাটনি আর পেঁয়াজের লাচ্ছার সংগে পরিবেশন করতে হবে ক্যুরেশী কাবাব
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি