রান্নার নির্দেশ
- 1
প্যানে ঘী গরম করে বাদাম ও কিসমিস ভেজে তুলে রাখুন । এবারে ঘি এর মধ্যে সেমাই দিয়ে ভাজতে হবে, চিনি যোগ করুন। হালকা লালচে হয়ে এলে গুড়া দুধ যোগ করুন। সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিন। আমি অর্ধেকটা নামিয়ে বাকি অর্ধেকটাতে ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়েছি।
- 2
চুলায় দুধ জ্বাল দিন। একটি বাটিতে পানি দিয়ে কাস্টার্ড পাউডার গুলিয়ে নিন। দুধে গুড়া দুধ ও চিনি যোগ করুন । কনডেন্সড্ মিল্ক যোগ করুন। সামান্য ঘন হয়ে এলে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার যোগ করুন। এ পর্যায়ে নাড়তে থাকতে হবে নাহলে লেগে যাবে। ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে ।
- 3
যে পাত্রে সেমাই সেট করবেন সেটাতে একটু ঘি মাখিয়ে নিন। প্রথমে সেমাই অর্ধেকটা সমানভাবে বিছিয়ে দিন। এর উপর কাস্টার্ড যোগ করুন। কিছুটা বাদাম, কিসমিস যোগ করুন। এর উপর বাকিটা সেমাই সমান করে বিছিয়ে দিন। উপরে বাদাম কুচি, আম ও কিসমিস দিয়ে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি