সব্জি খিচুরি:

#happy
সব্জি খিচুরি আমার অনেক অনেক পছন্দের খাবার । বৃষ্টি দিন বা রান্না সহজ করতে চাইলে ডিম ভাজি বা ভর্তার সাথে ভীষন মজা এই সব্জি খিচুরি।খুব সহজেই ঘরে থাকা সব্জি দিয়ে এই সুবস্বাদু রান্নাটি করতে পারেন।
সব্জি খিচুরি:
#happy
সব্জি খিচুরি আমার অনেক অনেক পছন্দের খাবার । বৃষ্টি দিন বা রান্না সহজ করতে চাইলে ডিম ভাজি বা ভর্তার সাথে ভীষন মজা এই সব্জি খিচুরি।খুব সহজেই ঘরে থাকা সব্জি দিয়ে এই সুবস্বাদু রান্নাটি করতে পারেন।
রান্নার নির্দেশ
- 1
প্থমে সব্জি গুলো কে ভালো ভাবে ধুয়ে কেটে নিতে হবে।
- 2
চাল টাকে ভালো ভাবেধুয়ে নিতে চালনিতে ঝরিয়ে নিতে হবে।
- 3
এবার একটি রান্না করার পাতিল বা সস প্যানে পরিমান মত তেল দিয়ে হাল্কা আঁচে আস্ত জিরা দিয়ে নারতে হবে।
- 4
এর পর পিয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে হাল্কা ভেজে নিতে হবে।
- 5
ভাজা হলে তাতে কাটা সব্জি গুলো দিয়ে সুন্দর করে ভাজতে হবে হাল্কা আঁচে।
- 6
এবার হলুদ গুরা আর লবন দিয়ে ভালো ভাবে আবারও ভেজে নিতে হবে।
- 7
এখন সব্জিতে চাল গুলো দিয়ে ভালো ভাবে নেরে একটু ভেজে নিতে হবে।
- 8
এবার পরিমান মত পানি ও কাচামরিচ দিয়ে রান্না করা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- 9
ব্যাস হয়ে গেলো মজাদার সব্জি খিচুরি। খুবই অল্প সময়ে তৈরি করা এই সব্জি খিচুরি চট করে রান্না করা যায় আপনারা চাইলে বাটার বা অলিভ অয়েল দিয়েওরান্না করতে পারবেন।আশা করি সবার রেসেপিটি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি