ওটস ওয়ালনাট টি কেক (oats walnut tea cake recipe in bengali)

একটি হেল্দি কেক রেসিপি। ওটস ও ওয়ালনাট দুটোই পুষ্টিকর। তাই দুটোর সহযোগে তৈরি করে নিয়েছি সুস্বাদু একটি কেক রেসিপি। বিকেলে চায়ের সাথে যাস্ট জমে যাবে।
ওটস ওয়ালনাট টি কেক (oats walnut tea cake recipe in bengali)
একটি হেল্দি কেক রেসিপি। ওটস ও ওয়ালনাট দুটোই পুষ্টিকর। তাই দুটোর সহযোগে তৈরি করে নিয়েছি সুস্বাদু একটি কেক রেসিপি। বিকেলে চায়ের সাথে যাস্ট জমে যাবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা বাউলে ডিম ফাটিয়ে দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপর ওর মধ্যে পাউডার সুগার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর তেল দিয়ে আরো কিছু ক্ষণ ব্লেন্ড করে নিতে হবে।
- 2
তারপর ওটস কে ব্লেন্ড করে পাউডার বানিয়ে নিতে হবে। এবার ডিম ও চিনির ঘোলে ওটস,বেকিংগ পাউডার,বেকিংগ সোডা ও নুন দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে আর ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর ওর মধ্যে কিছু আখরোট ও কাজু দিয়ে মিশিয়ে নিতে হবে। তাহলেই ব্যাটার তৈরি। (এখানে আমি আখরোট একটু হালকা রোস্ট করে নিয়েছি আর আখরোট ও কাজু তে একটু ময়দা মাখিয়ে নিয়েছি।)
- 3
তারপর একটা কেক টিনে তেল ব্রাস করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে তার উপর কেকের ব্যাটার ঢেলে দিতে হবে আর উপর থেকে আরো একটু আখরোট ও কাজু দিয়ে দিতে হবে তারপর ২-৩ বার ট্যাব করে নিতে হবে।
- 4
তারপর গ্যাস চালু করে কড়াই বসিয়ে কড়াইতে একটা স্টেন্ড বসিয়ে ১০ মিনিট হাই ফ্লেমে প্রি হিট করে নিয়ে তারপর কেক টিন বসিয়ে ফ্লেম একদম লো করে ৩৫-৪০ মিনিট হতে দিতে হবে।
- 5
তারপর ৩৫-৪০ মিনিট পর একটা টিথ পিক দিয়ে চেক করে নিতে হবে। তারপর নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। কেক ঠাণ্ডা হলে একটা প্লেট রাখতে হবে।
- 6
এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে চায়ের সাথে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল সুস্বাদু ও পুষ্টিকর টি কেক।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (8)