আমের টক ডাল (Aamer tok dal recipe in Bengali)

Debi Deb @cook_25552467
#ডালশান
এর বিশেষত্ব হল রসুন ,রসুন ফোরণের জন্য স্বাদ ও গন্ধ দুটোই অন্য রকম হয়ে যায়, খেতে হয় খুব ভালো।
আমের টক ডাল (Aamer tok dal recipe in Bengali)
#ডালশান
এর বিশেষত্ব হল রসুন ,রসুন ফোরণের জন্য স্বাদ ও গন্ধ দুটোই অন্য রকম হয়ে যায়, খেতে হয় খুব ভালো।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে দেরকাপ ডাল ভালো করে ধুয়ে 5গ্লাসের মতো জল আর পরিমাণ মতো নুন দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
- 2
এবার কুকারে ডালের মধ্যে কেটে রাখা আম ও কাঁচা লঙ্কা দিয়ে আবার ডালটা গ্যাসে বসিয়ে আম টা সেদ্ধ করে নিতে হবে ও 1/3 চা চামচ হলুদ ডালের মধ্যে মেশাতে হবে।
- 3
এবার একটা কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে শুক্না লঙ্কা ফোরণ দিয়ে লঙ্কা কালো হলে থেঁতো করা রসুন টা দিয়ে ভাজতে হবে।রসুন বাদামি হলে ডালটা ঢেলে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে। আম যদি খুব টক হয় তবে সামান্য চিনি দেওয়া যাবে। ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15061841








মন্তব্যগুলি