ডাল পঞ্চমেল (Dal panchmel recipe in Bengali)

Peeyaly Dutta @cook_26277530
#ডালশান
এটা পাঁচ রকমের ডাল দিয়ে তৈরি ।খেতে খুব টেস্টি । এটা ভাত বা রুটি সাথে পরিবেশন করুন।
ডাল পঞ্চমেল (Dal panchmel recipe in Bengali)
#ডালশান
এটা পাঁচ রকমের ডাল দিয়ে তৈরি ।খেতে খুব টেস্টি । এটা ভাত বা রুটি সাথে পরিবেশন করুন।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব এক জায়গায় করে নিলাম।
- 2
সব ডাল ভালো করে ধুয়ে নুন,হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
- 3
এবার কড়াইতে তেল গরম করে গোটা জিরে,শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিতে হবে।
- 4
ফরণের সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো কুচি দিতে হবে ।মসলা ভালো করে ভাজা হলে ওর মধ্যে সেদ্ধ করা ডাল টা দিয়ে দিতে হবে পরিমানমতো নুন দিতে হবে । (ডাল সেদ্ধ করার সময় অল্প নিয়েছিলাম সেটাও খেয়াল রাখতে হবে।)
- 5
ডাল টা ফুটে উঠলে ধনেপাতা কুচি কাঁচালঙ্কা ছড়িয়ে নামাতে হবে।
- 6
নামিয়ে রুটি বা ভাতের সাথে পরিবেশন করুন ডাল পঞ্চমেল।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15064326









মন্তব্যগুলি (5)