সুগার কোটেড ওয়ালনাট (Sugar Coated Walnut recipe in Bengali)

#Walnuttwists
ওয়ালনাট (আখরোট) শুকনো ফলের মধ্যে পরে। আখরোট এর বহু রেসিপি আছে তার মধ্যে একটি এই সহজ সরল রেসিপি টি তোমাদের সাথে শেয়ার করি। আমার ছেলেমেয়েরা যখন ছোট ছিল তখন চিনি, গুড় বা ব্রাউন সুগার যেটাই হাতের কাছে থাকতো সেটা দিয়ে এই রেসিপি তৈরি করে রাখতাম। বাচ্ছারা ঘুড়তে ফিরতে খেতো। এক তো পৌষ্টিক আর স্বাদিস্ট।

রান্নার নির্দেশ
- 1
কড়া গরম করে মাঝারি আঁচে আখরোট ২ মিনিটের জন্য শুকনো ভেজে নিতে হবে। ১ টি প্লেটে ঢেলে রাখতে হবে।
- 2
কড়া তে ১ চা চামচ ঘি গরম করে চিনি যোগ করতে হবে। এসময় মাঝারি আঁচে ধৈর্য্য ধরে ২ মিনিট নাড়াতে হবে। ১ টেবিল চামচ জল মিশিয়ে নাড়াতে হবে অনবরত যাতে চিনি গলে যায়। চিনি গলতে শুরু হলে আঁচ কমিয়ে দিতে নাড়াতে হবে নাহলে চিনি জমে ঢেলা হয়ে যাবে।
- 3
চিনি বেশ ঘন হলে শুকনো ভাজা আখরোট যোগ করে নাড়িয়ে নিয়ে ১ টেবিল চামচ জল মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করতে হবে। প্লেটে ১ চা চামচ ঘি লাগিয়ে আখরোট ঐ প্লেটে ঢেলে দিতে হবে। ঠান্ডা হলে ঢাকনা বন্ধ পাত্রে সংরক্ষিত করা যাবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি