ভেন্ডি কোড়ম্বু (bhendi kodambu recipe in Bengali)

Mayuran Mitali @mitalis_uniquerecipe
ভেন্ডি কোড়ম্বু (bhendi kodambu recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ভেন্ডি লম্বা টুকরো করে কেটে নিন। পিয়াজ একই সাইজের কাটুন। টমেটো টুকরো করে নিন।
- 2
কড়াইয়ে তেল গরম করে তাতে সমস্ত ফোড়নের উপকরণ দিন। ভাজার সুগন্ধ বের হলে তারপর রসুন, পিয়াজ, ভেন্ডি দিয়ে হাই ফ্লেম এ ভাজুন। ২-৩ মিনিটের বেশি নয়।
- 3
একটি বাটিতে সমস্ত গুঁড়ো মশলা, নুন, চিনি এবং তেতুলের কাথ এক কাপ জল দিয়ে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরী করুন।
- 4
এবার ওই মশলার মিশ্রণ ভেন্ডি পিয়াজ ভাজার ওপর ঢেলে দিন। আরও এক কাপ জল দিন। টমেটোর টুকরো দিন ও ভালো করে নাড়াচাড়া করে কম আঁচে ঢাকা দিয়ে ফুটতে দিন ১০ মিনিট।
- 5
গ্রেভি বেশ ঘন হয়ে এলে এবং ভেন্ডি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। যেহেতু তেঁতুল দেওয়া হয়েছে, ভেন্ডি একদম গলে যাবে না আর ভেন্ডির চিপচিপে ভাব ও থাকবে না। গরম অবস্থায় ঘি ছড়িয়ে দিন আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/15099026















মন্তব্যগুলি